প্রবাস

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মুজিবনগর দিবস উদযাপন

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উদযাপন করেছে।

নিউ ইয়র্কে করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারীর পরিপ্রেক্ষিতে স্বাগতিক দেশের নিরাপত্তা বিধি মেনে করে দিবসটি উদযাপন করা হয়।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এ উপলক্ষে ঢাকা হতে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী’র বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্যের উপর আলোচনা করা হয়। এছাড়াও জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension