
নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীতে বাংলাদেশী প্রার্থী জয় চৌধুরীকে কমিউনিটির সমর্থন।
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরীর প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। নিউইয়র্কের জ্যাকসন হাইটস তিতাস পার্টি হলে অনুষ্ঠিত সভায়
সর্ব সম্মত সমর্থন জানানো হয়েছে।শনিবার সন্ধ্যায় বাংলাদেশী প্রার্থী জয় চৌধুরীর সমর্থনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কে মূলধারার প্রবীন বাংলাদেশী নেতা মোর্শেদ আলম।
বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আজহারুল হক মিলন সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম,সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, বর্তমান সিনিয়র সহ সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার,সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার,জেবিবিএ সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার শাহনেওয়াজ, মূলধারার নেতা মিলন রহমান, বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপা’র নেতা শামছুল আলম, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিষ্ট জে মোল্লা সানি,আমিন মেহেদী, ক্রেডিট স্পেশালিষ্ট আবুল কাশেম মূলধারার নেতা খোরশেদ খন্দকার, পারভেজ রহমান, হাসান শিহাবসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরী বলেন, নিউইয়র্ক সিটিতে সর্বাধিক বাংলাদেশীর বসবাস। মুলধারার যেকোন নির্বাচনে বাংলাদেশীদের ভোট এখন বড় ফ্যাক্টর। বিগত নির্বাচন গুলোতে বাংলাদেশীদের ভোট ও সমর্থনে অনেকেই বিজয়ী হয়েছেন। বাংলাদেশী একজন বিজয়ী হলে কমিউনিটির উন্নয়নে কাজ করতে পারবে। আপনাদের ভোট ও সমর্থন পেলে আমি কমিউনিটির উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করবো।
প্রবীন নেতা মোর্শেদ আলম বলেন, শুধুমাত্র বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হলে বিজয় আমাদের সুনিশ্চিত।
নিউইয়র্ক এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ জ্যাকসন হাইটস, উডসাইড ও ইষ্ট এলমহার্ষ্ট এলাকায় প্রার্থী হয়েছেন বাংলাদেশী মূলধারার যুব নেতা জয় চৌধুরী। তিনি বর্তমানে ইউএস আর্মি ও নিউইয়র্ক সিটি কাউন্সিল অফিসে কর্মরত রয়েছেন। যুক্তরাষ্ট্র স্টুডেন্ট কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট জয় চৌধুরীর গ্রামের বাড়ি চট্রগ্রামের সন্দীপে।



