
নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট নির্বাচনে জুমানী উইলিয়ামস জয়ী
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট নির্বাচনে সিটি কাউন্সিলম্যান জুমানী ডি উইলিয়াম জয়ী হয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উইলিয়াম ১,১৭,৮০০ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখ সহ ১৭ জন প্রার্থীর মধ্যে বিজয়ী উইলিয়ামসের নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন এরিক এ উলরীচ। তার প্রাপ্ত ভোট ৬৮,২২৭ জন। নির্বাচনে তৃতীয় হয়েছেন সাবেক সিটি স্পীকার মেলিসা মার্ক বিভার্টো। তার প্রাপ্ত ভোট ৩৯,৪৫৪ ভোট। এই নির্বাচনে হেলাল শেখের প্রাপ্ত ভোট ৪,২৪৩ ভোট। বোর্ড অব ইলেকশন দ্যা সিটি অব নিউইয়র্ক সূত্রে এই তথ্য জানা গেছে। উল্লেখ্য, সিটির নির্বাচিত পাবলিক এডভোকেট লেটিশিয়া জেমস ষ্টেট এটর্নী জেনারেল নির্বাচিত হওয়ায় তার শূন্য আসনে এই বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হলো। আরো উল্লেখ্য, পাবলিক এডভোকেট পদ নিউইয়র্ক সিটি প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদ। সিটি চার্টারের নিয়ম অনুযায়ী বর্তমান পাবলিক এডভোকেট লাটিসা জেমস পদত্যাগের পর পরই বিশেষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে বোর্ড অব ইলেকশন। খবর ইউএনএ’র।



