প্রধান খবরপ্রবাস

নিউইয়র্কে নিজ বাসায় খুন হলেন বাংলাদেশি রেজওয়ান কিবরিয়া

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের ১০৩-২৯ ৭১ স্ট্রিটের নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মো: রেজওয়ান কিবরিয়া নামে এক ৬০ বছরের প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।দুর্বৃত্তরা রেজওয়ান কিবরিয়ার বাসায় গিয়ে কলিং বেল টিপতে থাকে। তিনি দরজা খোলামাত্র তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মো: রেজওয়ান কিবরিয়াকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত রেজওয়ান কিবরিয়ার ছেলে সারোয়ার আহম্মেদ রূপসী বাংলাকে জানান, হত্যার কোনো কারণ তাদের জানা নেই ।

এবং তার বাবা অবসরে ছিলেন । দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক নিহত রেজওয়ান কিবরিয়া ১৯৮৭ সনে বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়া ইউনিয়ন থেকে যুক্তরাস্ট্রে আসেন এবং দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে নিউইয়র্কে থাকতেন। অবসর জীবনে থাকা নিহত রেজওয়ান কিবরিয়ার নিয়ে , নানারকম কথা রয়েছে কমিউনিটিতে । পারিবারিক সুত্রে জানানো হয় আগমী কাল স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রুকলীনে নিহতের নামাজে জানাযার সম্ভাবনা রয়েছে আর দাফন করা হবে নিউজার্সির মালবরো গুরুস্থানে। নিজ বাসায় মোহাম্মদ রেজওয়ান কিবরিয়া খুনের ঘটনায় কমিউনিটিতে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন । ঘটনাটি দু:খজনক বলে অনেকে জানিয়েছেন ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension