প্রবাস

নিউ ইয়র্ক আ’লীগের বঙ্গবন্ধুর ১০১ তম জন্ম বার্ষিকী উদযাপন

মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদযাপন করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিউ ইয়র্ক ম‍্যানহাটন টাইমস স্কয়ারে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় জন্ম বার্ষিকীর আয়োজনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস‍্য নুরুল আফছার সেন্টু,আবদুল হামিদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইকুল ইসলাম, এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু, মাহাফুজ হায়দার, সুমন মাহমুদ, দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম হাসান, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল,মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা শাওন। চার্চ ম‍্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন। যুক্তরাষ্ট্র যুবলীগের খন্দকার জাহিদুল ইসলাম,নোভেল আমিন, জোবায়ের আল হাসান সহ বঙ্গবন্ধু আদর্শের নেতৃবৃন্দ।
টাইমস স্কয়ারে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বে ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension