প্রবাস

নিউ ইয়র্ক জালালাবাদ ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউ ইয়র্ক প্রতিনিধি: জালালাবাদবাসীর দীর্ঘ ৩৮ বছরের স্বপ্নের নিজস্ব জালালাবাদ ভবনে ব্যাপক আয়োজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক।

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কের এস্টোরিয়ায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের নিজস্ব ভবনে অমর একুশে মায়ের ভাষা রক্ষায় আত্মদানকারী ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংকৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।

সংগঠনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলামের পরিচালনায় সংগঠনের সম্মিলিত একুশ উদযাপন কমিটির আহ্বায়ক, কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি শেখ জামাল হোসেইন, সদস্য সচিব কমিটির প্রচার ও দপ্তর সম্পাদক সাহিদুল হক রাসেলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মায়ের ভাষা বাংলার জন্য আত্মদানকারী শহীদদের শ্রদ্ধা ভরে স্বরণ ও আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে প্রবাসে বাংলাদেশী নতুন প্রজন্মের কাছে সঠিক ভাবে বাংলা ভাষা চর্চার গুরুত্বারোপ ও জালালাবাদ ভবনে সাপ্তাহিক বাংলা স্কুল/ইনস্টিটিউট করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের সম্মানিত বোর্ড অব ট্রাস্ট্রি ইন্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, সহ সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল এম চৌধুরী উমেল, আইন ও আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান মনজু, সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সম্মানিত সদস্য হেলিম উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলামিষ্ট, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু , শিক্ষাবিদ ও সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব ফারুক আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি শেখ আখতারুল ইসলাম, প্রফেসর আজহার আহমদ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, সহ সভাপতি শ্যামল কান্তি, শাহ সেলিম আহমেদ, সম্পাদক নুরুল হক লাল, উপদেষ্টা মনসুর আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, সিলেট সদর সোসাইটির সদস্য আহমেদ চিশতি বাবু, মেহরাজ ফাহমি , মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান, জকিগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক কোষাধ্যক্ষ পংকি মিয়া , সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম , সাবেক কর্মকর্তা- আবুল খায়ের মজনু , জালালাবাদ ও বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ও ক্রীড়াবিদ মখন মিয়া, জালালাবাদের দুই বারের ও বাংলাদেশ সোসাইটির দুই বারের সফল সভাপতি প্রয়াত কামাল আহমদের কন্যা রোমানা আহমেদ, কমিউনিটি লিডার ও সিলেট সদর সমিতির উপদেষ্টা রিয়াজ উদ্দিন কামরান, বিয়ানী বাজার সমিতির সাবেক কর্মকর্তা বদরুল উদ্দিন। ওসমানী নগর এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নিউ ইয়র্কের সুনামখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. বিলাল চৌধুরী , জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, ব্যবসায়ী ব্রডওয়ে ডায়নার স্বত্বাধিকারী গোলাম জিলানী খান (বাহার) মৌলভী বাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কামরুল হোসেন, সম্পাদিকা রুবিয়া বখত, সম্মানিত সদস্য খলিলুর রহমান, বাবু বকুল পাল , শাহিনুল ইসলাম, হাসনাত তালুকদার, মোতাহার মিয়া, মহসিন মিয়া,মাহবুব চৌধুরী প্রমুখ। নারীদের মধ্যে উপস্থিত ছিলেন- নাফিসা এইচ চৌধুরী, শবনম চৌধুরী, হাফসা রহমান, তাসমিয়া চৌধুরী,মরিয়ম খান, নিনা হোসাইন, অহনা হোসাইন প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হয় হালিমা ইসলাম , অহনা হোসেন এবং মেহমেত আবরার ইসলাম। সংগীত পরিবেশন করেন তাজ-প্রমী এবং সিলেটের বর্তমান প্রজন্মের তরুণ শিল্পী অপু রহমান। নিউ ইয়র্ক সময় রাত ১২টা ১ মিনিটে জালালাবাদ ভবনের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension