
নিউ ইয়র্কের পৌর কর্মচারীদের বাড়িতে বসে কাজ করার দাবিতে আন্দোলন
নিউ ইয়র্কের পৌর কর্মচারীরা বাড়িতে বসে কাজ করার দাবিতে মাঠে নেমেছেন। তারা বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার সুবিধার জন্যে আন্দোলন করছেন।
মেয়র বিল ডি ব্লেসিওর সকল অফিস আদালত পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভকারীরা শনিবারে সিটি হলে একত্রিত হন।
মেয়র বিল ডি ব্লেসিও চাইছেন, আশি হাজার সরকারি কর্মচারীরা সোমবার থেকে অফিসে ফিরে আসুক।
ব্লেসিও শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে বলেন, আমরা আমাদের সমস্ত সিদ্ধান্ত সবসময় তথ্য উপাত্ত, স্বাস্থ্য সেবা দলের বিজ্ঞান গবেষণা এবং স্কুল থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি, এই সবকিছুর উপর ভিত্তি করে নিয়েছি। আপনারা জানেন যেখানেই সরকারী কর্মীরা কাজ করেন না কেন, সঠিক স্বাস্থ্য এবং সুরক্ষা পদ্ধতি মেনে চলাটাই হলো মূল ব্যাপার।
নিউ ইয়র্কের একটি পার্টনারশিপ সংস্থার জরিপ অনুসারে, ম্যানহাটন অফিসের মাত্র ১০% শতাংশ কর্মচারী মার্চের শুরুতে নিজেদের ডেস্কে ফিরে এসেছেন।
নিউ ইয়র্ক নগর সরকার পাঁচটি বরো (যে শহরে পৌরসভা আছে)র মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কর্মচারীর নিয়োগকর্তা।❐



