
প্রবাস
নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ি মইনুল ইসলামের জন্মদিন উদযাপন
আজ ২০ ফেব্রুয়ারি ছিল নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ি মইনুল ইসলামের জন্মদিন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, মইনুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে নিউ ইয়র্ক সিটির ইয়ংকারস্ অঞ্চলের ব্রডওয়ে ডিনার রেস্টুরেন্টে ঘরোয়া আয়োজনে এক নৈশভোজের আয়োজন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজনটি করেন তার বন্ধু ও স্বজনরা। ঘরোয়া আয়োজনের এ নৈশভোজে উপস্থিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন বাংলা চ্যানেলের চেয়ারম্যান একেএম ফজলুল হক, ব্যবসায়ি জাহিদ খান ও ব্যবসায়ি আতিকুল হক জাকির। এছাড়াও ব্রডওয়ে ডিনার রেস্টুরেন্টের মালিক ও ব্যবসায়ি গোলাম জিলানী খান নৈশভোজে অংশ নেন।
নৈশভোজে কেক কেটে মইনুল ইসলামের ৪৩তম জন্মদিন উদযাপন হয়।



