প্রবাস

নিউ ইয়র্কে আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন ২০২১ আয়োজিত

কি গাড়ীয়াল ভাই, হাকাও গাড়ী তুই, চিলমারীর বন্দরে-বাংলাদেশের সুপ্রাচীন নদীবন্দর চিলমারীর গাড়ীয়ালের কণ্ঠের গান আজ বিশ্ব বাণিজ্যকেন্দ্র র আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। যা বাঙালীর সংস্কৃতির ঐতিহ্যের বহিঃপ্রকাশ।

আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন ২০২১-এর বিশ বছর পূর্তিতে গেল ১০ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্স প্যালেস অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ভাওয়াইয়া উৎসব ও পথমেলা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়োজনটি উদ্বোধন করেন উপমহাদেশের জননন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও মূলধারার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ। উপস্থাপনা করেছেন এবিএম সালেহ উদ্দীন ও আবু তালেব চৌধুরী চান্দু।

সম্মেলনের আহ্বায়ক কাজী শাখাওয়াত হোসেন আজমের স্বাগত বক্তব্যের পর উৎসবের গুরুত্ব নিয়ে কথা বলেন চেয়ারম্যান ডাঃ হামিদুজ্জামান, সম্মানিত অতিথি এটর্নী মঈন চৌধুরী, উপদেষ্টা শাহ নেওয়াজ, স্বাগতিক সংগঠন প্রধান খতিব সরকার, ফ্লোরিডা থেকে আগত ভাওয়াইয়া ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট নুরুল আমিন ডলার, কণ্ঠশিল্পী শাহ্ মাহবুব, আয়োজক কর্মকর্তা যথাক্রমে মিজানুর রহমান মিল্টন, জসিম উদ্দিন ভ‚ইয়া, ফিরোজ আহমেদ, ফাহাদ সোলায়মান, হাজী আবদুর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, মাহসুদুর রহমান চৌধুরী, মীর মশিউর রহমান, ডা. নার্গিস রহমান, মোহর খান, ইমদাদুল হক, আশরাফুজ্জামান, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ ও সদস্য সচিব নূর ইসলাম বর্ষণ।

উৎসবে ভাওয়াইয়ার একাল-সেকাল নিয়ে কথা বলেন কবি সালেম সুলেরী, সাংবাদিক শামসাদ হুসাম চৌধুরী ও লেখক ম. আনোয়ার খন্দকার। উৎসবে কবিতা পাঠ করেন শাম্স আল মমিন, এম এ সাদেক, রওশন হাসান, মনিজা রহমান, কাজী আতিক, শামস্ চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার। উৎসবের মূল থিম্ ছিল ‘ভাওয়াইয়া’ উৎসব। এই পর্বে সংগীত পরিবেশন করেন জননন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, শাহ মাহবুব, রানু নেওয়াজ, চন্দ্রা রায়, মোহর খান । এছাড়াও লোকগান পরিবেশন করেন আব্দুল আলিমের সুযোগ্য কন্যা জোহরা আলীম, শাহরিন সুলতানা, করিম হাওলাদার, চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, ফরিদ রহমান, মামুন এনওয়াই, মো. ফখরুল ইসলাম, শামীম সিদ্দিকী, মো. ইমদাদুল হক। রওশন আরা কাজল, ফরহাদ আদনান, সুলতানা খানম, ডাঃ নার্গিস রহমান, তাসকিন বেলাল ও মনিকা দাশ। উৎসবে ভাওয়াইয়ার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন স্বনামধন্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন। মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক ¯্রােতা ভাওয়াইয়ার সুরে হৃদয়ে নিজেদের হারিয়ে ফেলেন। কোনো ¯্রােতাকে দেখে মনে হয়নি তাঁরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে প্রাণের ভাওয়াইয়া উপভোগ করছেন। মনে হচ্ছিল যেন নিজ জন্মভ‚মির আঙ্গিনায় বসে হারিয়ে গেছেন ভাওয়াইয়ার সুরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension