
প্রবাস
নিউ ইয়র্কে আয়োজিত হলো আনন্দবার্তা ইউএসএ রিভার ক্রুজ
নিউ ইয়র্কে আনন্দবার্তা ইউএসএ রিভার ক্রুজের আয়োজন করেছেন। এর উদ্বোধন করেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট ক লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী।
গেল ২৮ মে এ আয়োজনে আনন্দ বার্তা ইউএসএ-এর সিইও জাহাঙ্গীর আলম জয় এর পরিচালনায় রিভার ক্রুজ এর প্রধান ছিলেন জেবিবিএর সভাপতি ও ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেবিবিএ এর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভোলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক, রিয়েল এস্টেট ইনভেস্টেমেন্ট নুরুল আজিম, সারা হোম কেয়ার এর সিইও শাহাজাদী পারভীন, আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, জেবিবিএ-এর যুগ্ম সম্পাদক ও ব্লু গ্রীণ ইন্সুরেন্সের সহ সভাপতি মফিজুর রহমান, ব্যবসায়ী আব্দুর রশিদ বাবু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডিউক খান, মনি হোম কেয়ার এর মনি আহমেদ প্রমুখ।



