
নিউ ইয়র্কে ইউএসবিসিসিআই উইমেন্স এন্টারপ্রেনিউর সামিট ও অ্যাওয়ার্ডস
বিশ্ব নারী উদ্যোক্তা দিবস ২০২৩ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী নারী উদ্যোক্তাদের বিশেষ সম্মাননা দিয়েছে ইউএস-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ইউএসবিসিসিআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএসবিসিসিআই জানায়, রবিবার (১৯ নভেম্বর) নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক লাগার্ডিয়া বিমানবন্দর ম্যারিয়টে নারী উদ্যোক্তা সামিট এবং নারী উদ্যোক্তা পুরস্কার ২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংস্থাটির পরিচালক শেখ ফরহাদ। সহযোগীতা করেন, রুমা আহমেদ, চেয়ারপারসন ইউএসবিসিসিআই উমেন স্ট্যান্ডিং কমিটি। সভাপতিত্ব করেন, সংগঠনের সহ সভাপতি রুম্মান বখর্ত বিরতীজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি সদস্য মিসেস জেনিফার রাজকুমার, স্টেট এ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির ইকনোমিক মিনিস্টার মোহাম্মাদ মেহেদি হাসান, এস এম নাজমুল হাসান, ডেপুটি কনসাল জেনারেল, নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট প্রমুখ।
ইউএসবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিটন আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সেতু বন্ধন রচনা করা ও পিছিয়ে পরা বাংলাদেশী নারী সমাজকে ব্যবসায়িক নেতৃত্বে এগিয়ে নিতে ইউএসবিসিসিআই নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন এস জে ইনোভেশনের কো-ফাউন্ডার সাহেরা চৌধুরী, তানজিয়া চৌধুরী, সহকারি প্রধান, ব্রঙ্কস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একাডেমি, মিসেস জুন্নাতুল রুমা, অ্যাটর্নি অ্যাট ল’, রুমা জুন্নাতুল পিএলএলসি, ডা. সায়েরা হক, এমডি (ইন্টারনিস্ট, হক মেডিকেল অফিস, পিসি), সিনিয়র ফেডারেল ম্যানেজার রিতা চৌধুরী, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রেসিডেন্ট মিলি ভূঁইয়া, ফ্রেঞ্চচাইস ডমিনোস পিৎজা, প্রিসিলা নিউইয়র্ক ইনকের প্রতিষ্ঠাতা ফাতেমা নাজনীন প্রিসিলা প্রমুখ।
নারী উদ্যোক্তা পুরস্কার ২০২৩, যারা ব্যবসায়িক ল্যান্ডস্কেপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তাকে চলতি বছর পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, মিসেস ইভানা আক্তার (বিউটি বাই ইভানা), রোজার ব্রাইডাল মেকওভারের প্রতিষ্ঠাতা মিসেস রোজা আহমেদ, বেঙ্গা ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মিসেস ডা. ফাতেমা রহমান, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশনের পরিচালক মিসেস তাসনিমা মান্নান সুনিয়া, জাট ইউনাইটেড কর্পোরেশনের সিইও মিসেস নাজমুন নুর এশা, সঙ্গীত শিল্পী মিসেস ত্রিনিয়া হাসান, ফয়রোজ ক্যাফে অ্যান্ড লাউঞ্জ সিইও মিসেস শামীমা হক, রিয়েল এস্টেট এজেন্ট, মেগা হোমস রিয়েলটি ইনকর্পোরেটেডের মিসেস তাসমিয়া এ. চৌধুরী, বাফেলো টি চ্যাট ইনকের প্রেসিডেন্ট মিসেস সানজানা আহমেদ, ইন্টারনিস্ট, হক মেডিকেল অফিস, পিসি ডা. সায়েরা হক, এমডি, জুরিস ডক্টর অ্যান্ড অ্যাটর্নি অ্যাট ল, রুমা জুন্নাতুল পিএলএলসির আইন অফিসের এসক মিসেস জুন্নাতুল রুমা, ইরা কনসালটিং সার্ভিসেস ইউএসএ এলএলসির প্রেসিডেন্ট এবং সিইও মিসেস সাদিয়া আফরিন, প্রস্থান রিয়েলটি প্রাইমের রিয়েলটর মিসেস সুলতানা রহমান, দ্য চার্জ-এর চিফ এডিটর নূরা মেহেদী।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক লাবলু আনসার, সাংবাদিক আনিসুর রহমান, আনিকা তাবাসসুম, শ্যামল হক, রফিক খান, সমিউল ইসলাম, ইকবাল আহমেদ, ওয়াসিম আহমেদ, সাঈদা আতিকা, ফজলু খান, নাসরিন রহমান, মলি সোনিয়া, ইসফা আহমেদ, ইসরা আহমেদ, মাহবুবা রহমান, স্নেহা, ইঞ্জিনিয়ার ফজলু হক, লাকি খান, দেলোয়ার খান, ইউএসবিসিসিআই এক্সপো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বদরুদ্দুজা সাগর।



