প্রধান খবরযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে এল খুশীর ঈদ বিষণ্ণ হয়ে

ফৌজিয়া জে চৌধুরী, নিউ ইর্য়ক থেকে: ঈদ মুবারক। আজ যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে ঈদ-উল-ফিতর।

রমজানের দীর্ঘ এক মাসের সিয়াম-সাধনার মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে এ বছর উৎসব আর আনন্দের ঈদ আসছে ভিন্ন চেহারা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ।

এ বছর নিউ ইয়র্কের মসজিদগুলোতে কোনও ঈদের নামাজ হয় নি। প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটি নিজেদের ঘরেই ঈদের নামাজ পড়েছেন বলে জানা গেছে। নামাজের আগে খুৎবা প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা ও আরাধনা মানব জাতিকে করোনাভাইরাস সংকট থেকে উত্তরণে শক্তি জোগাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, মুসলমানরা ঈদুল-ফিতর উদ্যাপন করছে। আমরা আশা করি, প্রার্থনা ও আরাধনা দিয়ে তারা করোনা সংকট কাটিয়ে ওঠার শক্তি পাবে

অন্যদিকে নিউ ইয়র্কে বসবাসরত স্থানীয়রা জানিয়েছেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিগত বছরগুলোর মতো যুক্তরাষ্ট্রে ঈদের আনন্দ প্রতিফলিত হচ্ছে না বললেই চলে।

নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি এলাকাগুলো যেখানে ঈদের দিনে ছোট্ট একটা বাংলাদেশে পরিণত হতো, সেখানে আজ এ ঈদের দিনে সবটা জুড়েই কেবল শুনশান নীরবতা।

প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, এবারের উদযাপিত হতে থাকা ঈদ-উল-ফিতর আনন্দের বদলে হয়ে উঠেছে এক বিষন্ন ঈদ।

করোনা আক্রান্তে দিশাহারা যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই মৃত্যু ১ লাখ ছুঁতে চলেছে। একইভাবে সমান্তালে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। ফলে এ বছর নিরুত্তাপ ঈদ উদযাপিত হচ্ছে বদ্ধ ঘরে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension