
নিউ ইয়র্কে গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গাড়িচাপায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু মৃত্যু হয়েছে।
যুবকের নাম মুন্না খান ওরফে বরকত (২২)।
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে রাস্তা থেকে পুলিশ মুন্না খান ওরফে বরকতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
বাংলাদেশে বরকতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামে।
পুলিশ জানায়, মুন্না ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় থাকতেন। তিনি রেস্টুরেন্টের ফুড ডেলিভারির কাজ করতেন।
৮ জুলাই বৃহস্পতিবার রাত ৯ টায় বরকত তার বাইকযোগে ফুড ডেলিভারি করতে যাওয়ার সময় পথে বেপোরো এক গাড়ির তাকে চাপা দেয় বলে পুলিশ জানিয়েছে।
বরকতের লাশ উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
‘আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন জানান, দালালের মাধ্যমে ভারত-মধ্যপ্রাচ্য-ব্রাজিল-মেক্সিকো হয়ে সীমান্ত অতিক্রম করে ৩ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মুন্না। জীবিকার তাগিদে মহামারীতেও রেস্টুরেন্টের ফুড ডেলিভারির কাজ করতেন তিনি।



