
নিউ ইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেল ১৪ জুলাই জ্যাকসন হাইটস্থ খামার বাড়ী সামনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃত্যু বার্ষিকী উদযাপনের এ আয়োজনে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের শ্রদ্ধা জানান। করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল এবং সংক্ষেপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতী মুহাম্মদ ইসমাঈল।
আলোচনায় বক্তারা বলেন, ‘আজ জাতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের অভাব অনুভব করছে। বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে রাজনীতি করেছিলেন। গ্রাম বাংলার উন্নয়নের মহানায়ক এর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।’
বক্তারা সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন ২টি উপ নির্বাচনের তারিখ ঘোষণা করে নেতাকে অসম্মান করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, নিউইয়র্ক সিটি জাপার সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাপার যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, জাপার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুসলিম প্রমুখ।
উপস্থিত সকল নেতৃবৃন্দ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের মাগফেরাত কামনা করে, আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন সেজন্য দোয়া ও মোনাজাত করা হয়। এর পর পরই তবরক বিতরণ করা হয়। ❑



