
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।
গেল ৫ আগস্ট নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে এ উদযাপনে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে শহিদ শেখ কামাল এর উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
কনসাল জেনারেল শোকাবাহ আগস্ট এ-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদ শেখ কামাল সম্পর্কে কনসাল জেনারেল বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি ছাত্রসমাজকে সংগঠিত করে স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন ধরনের খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে যুবসমাজকে সঠিকপথে পরিচালনার জন্য তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। কনসাল জেনারেল আরো বলেন, বহুগুণের অধিকারী শেখ কামালের কর্মময় জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে বিশেষ করে যুবসমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহিদ শেখ কামালকে একজন পরিপূর্ণ আলোকিত মানুষ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আলবেনীতে বসবাসরত শহিদ শেখ কামালের স্ত্রী শহিদ সুলতানা কামালের বড় বোন মিসেস খালেদা রহমান অনলাইনে যোগ দিয়ে স্মৃতিচারণ করেন।
নিউ ইয়র্কে বৈশ্বিক করোনা ভাইরাস মহামারী বিবেচনায় স্বাগতিক দেশের বিধি-বিধান প্রতিপালন করে কনস্যুলেটে এই দিবস উদযাপন করা হয়।



