
নিউ ইয়র্কে বয়স্ক সেবায় অবদান রাখছে আশা হোম কেয়ার
নিউ ইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন বয়স্ক সেবা প্রতিষ্ঠান আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ারের ৬ষ্ঠ বর্ষ পূর্তি অনুষ্ঠানে নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক এডামস্ বলেছেন, নিউ ইয়র্কে কমিউনিটির বয়স্কদের সেবায় অনন্য অবদান রাখছে আশা হোম কেয়ার ও ডে কেয়ার। আশা করি সেবার মানে তারা আরো এগিয়ে যাবে। আমি এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, বয়স্ক সেবার নামে সিটির অর্থ এনে যারা যথাযথ সেবা দিবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশা হোম কেয়ার জানায়, গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ডফেয়ার মেরিনাতে আশা হোম কেয়ারের ৬ষ্ঠ বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এরিক এডামস এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা।
কমিউনিটির বয়স্ক সেবায় অনন্য অবদানের জন্য আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ারকে নিউ ইয়র্ক সিটি মেয়র ও স্টেট অ্যাসেম্বলির অফিসিয়াল প্রক্লোমেশন প্রদান করা হয়।
বন্যাঢ্য আয়োজনে অংশ নেন সিটি মেয়রের প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, এশিয়ান লিয়াজো অফিসার, নিউ ইয়র্ক পুলিশের ইন্সপেক্টর আদেল রানা, ক্যাপ্টেন হামিদ আরমানী, সার্জেন্ট আব্দুল লতিফ, ডিডেক্টিভ অফিসার সারোয়ার জামিল, লং টার্ম কেয়ারের কর্মকর্তাবৃন্দসহ নিউ ইয়র্ক স্টেট ও সিটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



