
নিউ ইয়র্কে লায়ন্স ক্লাবের স্বেচ্ছা রক্তদান ও সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি
নিউ ইয়র্কে গেল ২৯ আগস্ট শনিবার সেবা মূলক সংগঠন বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে স্বেচ্ছা রক্তদান ও সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে মহামারী পরবর্তী নিউ ইয়র্ক হাসপাতালগুলোতে জীবন বাঁচানোর জন্য যখন প্রয়োজনীয় রক্ত সংকট চরম আকার ধারণ করে। এমন একটা সঙ্কটকালে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের এ উদ্যোগ সকল মহলে প্রসংশিত হয়।
সকাল ১১টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত স্থায়ী এই কর্মসূচিতে কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়। রক্তদান কর্মসূচি নিউইয়র্ক ব্লাড সেন্টার ও আদমশুমারি ২০২০ নিবন্ধন কর্মসূচি ইউএস সেন্সাস ও নিউইয়র্ক সিটির সহযোগিতায় পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাব প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী ও ক্লাব সেক্রেটারি লায়ন আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আব্দুর রহিম হাওলাদার, ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক এর গভর্ণর লায়ন রিকি ইটো, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মেধাদী সাই, লায়ন আমাদো সাই, লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, রিজিওনাল চেয়ারপারসন লায়ন মো. নাসির উদ্দিন, ট্রেজারার লায়ন মারি মরিমটু এবং লায়ন জিমী চো, ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক।পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট৩১৫-বি বাংলাদেশ লায়ন নাজমুল আহসান, এটর্নি সোমা সায়ীদ।
রক্তদান কর্মসূচির কনভেনার ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন মো. মতিউর রহমান ও মেম্বার সেক্রেটারি ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন মুনমুন হাসিনা বারী।
ক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, ট্রেজারার লায়ন মো. সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল, ক্লাব মেম্বার লায়ন মিজানুর চৌধুরী, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন লিটু আনাম, লায়ন ফেমড রকি।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ জয় চৌধুরী, ব্লাড ডোনার অর্গানাইজার অর্জুন প্রাসাদ মাইনালী, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সহ সভাপতি মো. ফারুক হোসেন মুজুমদার, জ্যাকসন হাইটসের ব্যবসায়ী বিপ্লব সাহা এবং নিউ ইয়র্ক ব্লাড সেন্টারের চিফ রিক্রুটমেন্ট অফিসার আসাদ আব্দুল্লাহ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিউনিটিতে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবা মূলক কর্মসূচি, মহামারীর সময় খাদ্য সরবরাহ পরবর্তীতে বিনামূল্যে কোবিড ১৯ এবং এন্টিবডি টেস্টিং, সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি, ফ্লু শট,শীত বস্ত্র ও আই গ্লাস বিতরণ, ডাইবেটিক অ্যাওয়ার্নেস ইত্যাদি কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য ক্লাবের দশ জন লায়ন্সকে ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও সাইটেসন প্রদান করা হয়।
সাইটেসন প্রাপ্তরা হলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আসিফ বারী, সেক্রেটারি লায়ন আহসান হাবিব, সদ্য সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ সায়ীদ, সাবেক সভাপতি লায়ন শাহ নাওয়াজ, মোঃ মতিউর রহমান, মোঃ নাসির উদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম, ট্রেজারার লায়ন মোঃ সাইফুল ইসলাম, মেম্বারশিপ চেয়ার লায়ন ফাহাদ সোলায়মান, ক্লাব ডিরেক্টর লায়ন মুনমুন হাসিনা বারী।
ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন রিকি ইটো এই সনদগুলো হস্তান্তর করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়।❐



