
নিউ ইয়র্কে শ্যামল চক্রবর্তী গ্রেফতার
নিউ ইয়র্কে নেতৃত্বের কোন্দলে জড়ানো দু’গ্রুপের মধ্যে এক গ্রুপ তহবিল সংগ্রহের নাম করে গত বুধবার (৬ অক্টোবর) রাতে পূজার জন্য মন্দির সাজাতে গেলে অপর গ্রুপ বাধা দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপর এক সুত্র জানিয়েছে, মহামায়া মন্দিরে দুই গ্রুপের কোন্ গ্রুপ মন্দিরে পূজা করবে তা নিয়ে সংঘর্ষ বাধে।
জ্যামাইকার বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মহামায়া মন্দিরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সশস্ত্র পুলিশ প্রহরায় চলছে দুর্গোৎসব। মন্দিরের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শ্যামল চক্রবর্তী ও নির্মল পালকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।
সংঘর্ষে প্রিয়তোষ দে ও নির্মল নির্মল পালকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, শ্যামল চক্রবর্তী নিউ ইয়র্কে ‘গরু শ্যামল’ নামে পরিচিত।
পুলিশ শ্যামল চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যায়। তাকে পাঁচঘন্টা থানায় আটক রেখে পুলিশ শ্যামল চক্রবর্তীকে কোর্টে হাজিরার তারিখ দিয়ে ছেড়ে দেয়। পুলিশ নির্মল পালকেও কোর্টে হাজির হওয়ার তারিখ দিয়ে ছেড়ে দেয়। একদিন পর হাসপাতাল থেকে তিনি মুক্তি পান।
এদিকে শনিবার মহামায়া মন্দির কমিটি যথারীতি তাদের অনুষ্ঠান চালায়। রবিবার রাতে আবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে একজন অন্তঃসত্ত্বা নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ৯টা থেকে সেখানে ৫টি পুলিশের গাড়ি অবস্থান নেয়। উল্লেখ্য যে, শ্যামল চক্রবর্তী, দীলিপ না গং মন্দির থেকে বহিষ্কৃত। তারা এর আগে মন্দিরের বিরুদ্ধে মামলা করে হেরে যায় বলে স্থানীয় সুত্র থেকে জানা গেছে। সূত্রটি আরও জানায়, তারা এখনও মন্দির দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



