নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ১০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সময় শনিবার বিকালে নিউ ইয়র্কের বাফেলো এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর এপি ও সিএনএন

পুলিশ বলছে, এ ঘটনায় তারা ১৮ বছর বয়সি শ্বেতাঙ্গ হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে তদন্ত করা হচ্ছে।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।

ঘটনাটিকে জঘন্যতম বলে আখ্যায়িত করেছেন এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সম্প্রদায়ের বাইরের কারও কাছ থেকে জাতিগতভাবে ঘৃণা বিদ্বেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।’

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার বিকালে ব্যস্ত সুপারমার্কেটে রাইফেল হাতে প্রবেশ করে গুলি চালানোর আগে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে।

অনলাইনে হামলার বিষয়ে কোনো বার্তা প্রচার করেছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে। হামলার সময় ওই যুবক কালো হেলমেট পরিহিত ছিলেন। তিনি উচ্চ ক্ষমতার একটি রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন।

শহরটির মেয়র বাইরন ব্রাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension