প্রবাস

নিউ জার্সিতে যাত্রা শুরু করল সৈয়দ রামীম এজেন্সির

নিউ জার্সিতে সর্বোত্তম গ্রাহক সেবার নিশ্চয়তায় সৈয়দ রামীম এজেন্সী নিজেদের কর্মকাণ্ড শুরু করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ অক্টোবর (বুধবার} এগ হারবার টাউনশিপের ব্ল্যাক হর্স পাইকে সর্বোত্তম গ্রাহক সেবার নিশ্চয়তা দিয়ে যাত্রা শুরু করেছে ফার্মারস ইনসুরেন্সের সৈয়দ রামীম এজেন্সি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী বক্তব্যে সৈয়দ রামীম বলেন, অটো, হাউজ, ফ্লাড, ফায়ার, লাইফ ইন্স্যুরেন্সসহ সমস্ত রকমের বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে পাঁচ কর্মকর্তা -কর্মচারী নিয়ে যাত্রা শুরু করেছি। তিনি বলেন, সার্বক্ষণিক গ্রাহক সেবা প্রদানসহ বাংলাদেশী বীমাকারীদের জন্য সর্বোচ্চ সুবিধা প্রদানে রামীম এজেন্সী সহায়তা প্রদানে বদ্ধপরিকর। পাঁচ কর্মকর্তা হিসাবে কাজী ইসলাম, আলী ইমরান, উত্তম ঘোষ,সৈয়দ হাসান এবং সৈয়দ আলমের নাম ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফার্মারস্ ইন্স্যুরেন্সের ডিস্ট্রিক্ট ম্যানেজার স্যাম কনসোফাজিও, এজেন্ট স্পেশালিষ্ট চার্লস ফক্স, স্টেট সিনেটর ভিন্স পলিস্তিনা, অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এগহারবার টাউনশিপের মেয়র পল হার্ডসন, গ্যালাওয়ে টাউনশিপের কাউন্সিলম্যান এমডি ওমর, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া এবং আগামী ৮ নভেম্বরের নির্বাচনে কাউন্টি কমিশনার পদপ্রার্থী হাবিবুর রহমান।

এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল, রিয়াজ রাজপুত, সৈয়দ মো. কাউসার,আজিজুল ইসলাম ফেরদৌস, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমেদ প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension