প্রধান খবরবাংলাদেশ

‘নির্বাচনের পর বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ’

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আগামী নির্বাচনের পর বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকায় তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের পর  আজ শনিবার  সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলীগ জামাতের পরস্পরবিরোধী অবস্থানে থাকা দুই গ্রুপের মুরুব্বিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে সংঘর্ষের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, টঙ্গীতে ইজতেমা ময়দানে দুই পক্ষের কেউ অবস্থান করতে পারবে না এবং নির্বাচনের পরে ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে। ইজতেমার সিদ্ধান্তের আগে ময়দান থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, শনিবার সকাল থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের ও  মাওলানা সাদ এর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে এক মুসল্লি নিহত ও দুই পক্ষের শতাধিক অনুসারী আহত হন। নিহত মুসল্লির নাম ইসমাইল হোসেন (৭০)। তিনি সাদ অনুসারী বলে জানা গেছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension