প্রবাস

নির্বাচন কমিশন কর্তৃক তফশীল ঘোষনাকে স্বাগত জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহনে একাদশ জাতীয় নির্বাচন উৎসবমূখর হবে।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠ্য ও অংশগ্রহনমুলক করবার লক্ষ্যে নির্বাচন কমিশন ৪০টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এবং সুশীল সমাজের মতামত নিয়ে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। এছাড়া জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রায় সব দলের সাথেই সংলাপ করে সব রাজনৈতিক দলকেই নির্বাচনে অংশগ্রহন করবার জন্য আহ্বান জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে ব্যাপক সংখ্যক আইন শৃংখলা রক্ষা বাহিনী মোতায়েনের ঘোষণা ঘুবই ইতিবাচক। সকল দল সহযোগিতা করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব, যা দেশ-বিদেশে সমাদ্রিত হবে। নেতৃবৃন্দ আরো বলেন, সংবিধানের বাইরে যাবার কোন অবকাশ নেই। তাই সংবিধানের মধ্যে থেকেই সবার জন্য গ্রহণযোগ একটি নির্বাচন আয়োজন করতে পারবে বর্তমান কমিশন।

বিবৃতিতে স্বাক্ষর করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসাইন, জেষ্ঠ্য সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জিআই রাসেল, সহ সভাপতি মজিবুর রহমান খান, সহ সভাপতি আকতার হোসাইন, সহ সভাপতি বদরুল আলম, সাধারন সম্পাদক এম নবী বাকী, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক সোহেল আলমগীর, যুগ্ম সম্পাদক মনির পাটোয়ারী, প্রচার সম্পাদক শামীম হায়দার প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension