প্রবাস

নিসচা-যুক্তাষ্ট্রের উদ্যোগে ইলিয়াস কাঞ্চনকে সংবর্ধনা প্রদান

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পথিকৃত জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দূর্ঘটনা শুধু বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রের সমস্যা নয়। এই সমস্যা বিশ্বের ছোট-বড়, অনুন্নত-উন্নত সকল দেশের সমস্যা। তাই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন বিশ্বব্যাপী জোরদার করতে হবে। এজন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ। তিনি বলেন, মহান আল্লাতায়ালার সৃষ্ট জীব মানুষ হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব দিয়েই সৃষ্টিকর্তা সবাইকে তৈরী করেছেন। আর এই দায়িত্ব যথাযথভাবে পালন করাও সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, একা কারো পক্ষে ‘নিরাপদ সড়ক’ তৈরী করা সম্ভব নয়। স্ব স্ব দেশের সরকার, জনগণ, আইন-কানুন সহ সংশ্লিস্ট সকলকেই ‘নিরাপদ সড়ক’ তৈরীতে দায়িত্ব পালন করতে হবে।
‘নিরাপদ সড়ক চাই-নিসচা’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রীয় পুরষ্কার ‘একুশে পদক’ প্রাপ্তীতে তার সম্মানে যুক্তরাষ্ট্র নিসচা আয়োজিত সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টের মিলনায়তনে গত ৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান জন ল্যু। নিসচা যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিসচা যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টার এবিএম ওসমান গনি, মূলধারার রাজনীতিক ও অ্যাসাল-এর প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, কমিউনিটি নেতা মজিবুর রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা মনির হোসেন ও মিসবাহ আহমেদ, নিসচা যুক্তরাষ্ট্র শাখার সদস্য সচিব স্বীকৃতি বড়–য়া সহ এডভোকেট কামরুজ্জামান বাবু, রিপন, শামীম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সকল শহীদ এবং ‘জাহানারা কাঞ্চন’ সহ দেশে-প্রবাসে সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সংবর্ধিত অতিথি ইলিয়াস কাঞ্চনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করা হয়। এছাড়াও তাকে প্ল্যাক প্রদান করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension