বিনোদন

নেতাজীকে শ্রদ্ধা জানিয়ে লক্ষ্মীরতন শুক্লার ‘মিউজিক ভিডিও’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বাইশগজ থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হেল৷ এখন তিনি পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব৷ পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে রাজ্যের মন্ত্রী তিনি৷ প্রাক্তন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল কয়েক বছর ধরেই বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের জন্মদিনে মিউজিক ভিডও বানিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন৷ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনের একদিন আগেই তাঁকে শ্রদ্ধা জানিয়ে সেরকমই একটি মিউজিক-ভিডিও ফেসবুকে আপলোড করেছেন লক্ষ্মী৷ যেখানে গান গাইতে দেখা যাচ্ছে মন্ত্রীকে৷

কয়েকঘন্টার মধ্যে প্রায় কয়েক হাজার লোক দেখে ফেলেছেন এই ভিডিও৷ তবে এই প্রথমবার নয়৷ এর আগেও দুবার এরকম মিউজিক ভিডিও বানিয়ে কিশোর কুমারকে শ্রদ্ধা নিবাদন ও ভালোবাসা জানিয়েছিলেন কিশোর-ফ্যান এই প্রাক্তন ক্রিকেটার৷ ‘‘আমরা চলি তোমার পথে আটকাবে আর কে? বাংলা মায়ের দামাল ছেলে সালাম তোমাকে৷ কত ত্যাগ আর বলিদানের গড়া ইতিহাস, তুমি আমাদের নেতাজী সুভাষ৷’’ এই গানটিই নেতাজীর জন্মদিন উপলক্ষে গেয়েছেন লক্ষ্মী৷ বাংলার প্রাক্তন ক্রিকেটার বর্তমানে রাজ্যের ক্রীড়া দফতরে প্রতিমন্ত্রীর দায়িত্বে৷ ক্রিকেট থেকে রাজনীতিতে আসা লক্ষ্মীরতন কিন্তু নিজের সঙ্গীতপ্রেমের কথা একাধিক জায়গাতে বলেছেন৷

বিখ্যাত পুরুষদের শ্রদ্ধা জানাতে তৈরি করা মিউজিক ভিডিওগুলিতে নিজে গান গেয়ে নিজের কথার প্রমাণও দিয়েছেন তিনি৷ গত বছর কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে তাঁকে সম্মান জানাতে বানিয়ে ফেলেছেন একটি কিশোরের মিক্স মিডলি। ২০১৭ সালেও স্বনামধন্য গায়ক কিশোর কুমারের জন্মদিনে গান গেয়েছিলেন তিনি। ২০১৮ তেও তিনি যথারীতি হাজির ছিলেন কিশোরের গানের ডালি নিয়ে। তিনি যে কিশোর অনুরাগী তা স্পষ্ট হয়েছিল তাঁর এমন কর্মকাণ্ডে। লক্ষ্মী গত বছর বিশাল একটি গানের সন্ধ্যার আয়োজন করেছিলেন কিশোরের জন্মদিন উপলক্ষে। লক্ষ্মীর ওই গানের ভিডিওতে ছিলেন ইমন চক্রবর্তী ও শোভন গাঙ্গুলি। তাঁরাও এই মিডলিতে লক্ষীরতনের সঙ্গে গান গেয়েছিলেন৷ কিন্তু নেতাজির জন্মদিনে তাঁকে গান গেয়ে শ্রদ্ধা জ্ঞাপণ প্রশংসা কুড়িয়েছে মানুষের৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension