ভারত

নয়াদিল্লিতে বাড়ছে করোনা রোগী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনা রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরে বাড়তির দিকে। তবে পরীক্ষার বিপরীতে পজিটিভের হার ওঠা-নামা করছে। দিল্লিতে কয়েকদিন ধরে পজিটিভ রোগীর সংখ্যা বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, এটি নতুন ঢেউয়ের ইঙ্গিত বহন করে না।

নয়াদিল্লিতে আজ শুক্রবার ১,৬৫৬ জনের কভিড সংক্রমণ ধরা পড়েছে।

এ সংখ্যা আগের দিনের চেয়ে ২১% বেশি। তবে এদিন সেখানে কোনো মৃত্যু ঘটেনি। নগরে করোনা পজিটিভের হার ছিল ৫ দশমিক ৩৯ শতাংশ। রাজধানীর স্বাস্থ্য বিভাগ আজ এ তথ্য জানিয়েছে।
নতুন সংক্রমণের মধ্য দিয়ে ভারতের জাতীয় রাজধানীর সামগ্রিক কভিড -১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৯১ হাজার ৪২৫ এ দাঁড়িয়েছে। সেখানে মোট মৃত্যুর সংখ্যা উঠেছে ২৬ হাজার ১৭৭ জনে।

বৃহস্পতিবার দিল্লিতে ১৩৬৫ জনের কভিড সংক্রমণ ধরা পড়ে। এ সংখ্যা গতকালের তুলনায় কম হলেও পরীক্ষার বিপরীতে পজিটিভের হার ছিল কিছুটা বেশি ৬.৩৫ শতাংশ। বুধবার একজনের মৃত্যু হয়। কভিড পজিটিভ হন ১,৩৫৪ জন। তার আগের দিন মঙ্গলবারও একজনের মৃত্যু হয়।

দিল্লিতে হাসপাতালে ভর্তির হার এখন পর্যন্ত কম। মোট সক্রিয় ঘটনার তিন শতাংশেরও নিচে। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক সপ্তাহে কভিড সংক্রমণ বাড়ার ঘটনা ও পজিটিভ হওয়ার হার নতুন ঢেউয়ের ইঙ্গিত বহন করে না। তবে লোকজনকে বিভিন্নরকম সতর্কতা অবলম্বন করতে হবে।

এর আগে বিশিষ্ট মহামারি বিশেষজ্ঞ চন্দ্রকান্ত লাহারিয়া বলেছেন, পজিটিভ হওয়ার হার কিছুটা স্থবির পর্যায়ে রয়েছে। এর মানে হচ্ছে, লোকে সংক্রমিত হলেও তা একইহারে ছড়াচ্ছে। কোন নতুন ঢেউ আসেনি।

এর আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জেইন বলেছেন, রাজধানীতে কভিড সংক্রমণ বাড়লেও পরিস্থিতি তত খারাপ নয় কারণ, রোগীদের অসুস্থতা গুরুতর পর্যায়ে যাচ্ছে না। হাসপাতালে ভর্তির হারও কম। তিনি হাসপাতালে ভর্তির নিম্নহারের পেছনে টিকাদান ও প্রাকৃতিকভাবে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতাকে কারণ হিসেবে উল্লেখ করেন।

বিবিসি, এএফপি. এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension