আন্তর্জাতিক

পর্নো ভিডিওতে পাকিস্তানের নারী এমপির মুখ!

পাকিস্তানের নারী সংসদ সদস্য (এমপি) সানিয়া আশিক সাইবার অপরাধের শিকার হয়েছেন। একটি পর্নো ভিডিওতে তার মুখ বসানো হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফের মেয়ের বান্ধবী সানিয়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তক্ষশীলার সংসদ সদস্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অভিযোগ দায়ের করে সানিয়া জানান, সম্প্রতি সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পর্নো ভিডিওতে নিজেকে আবিষ্কার করেছেন তিনি। ওই অশ্লীল ভিডিওতে তার মুখ কেটে বসানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তদন্তের পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তবে তদন্তের ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অক্টোবর মাসে সানিয়া এ সম্পর্কে জানতে পারেন। এরপরই তিনি সরকার ও কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে এ বিষয়ে অবহিত করেন।

অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন নেটিজেনরা দাবি করেছেন ভিডিওর ওই নারী সানিয়া নিজেই। যদিও সানিয়া ওই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সানিয়ার অভিযোগের পর পাঞ্জাব প্রদেশের পুলিশ তিন সপ্তাহের তদন্তের পর লাহোর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

অবশ্য গ্রেফতার ওই ব্যক্তির পরিচয় প্রকাশ জানায়নি। এমনকি ভিডিওর ওই নারী সানিয়া নাকি অন্য কেউ তাও নিশ্চিত করেনি পুলিশ। এ ব্যাপারে আরও তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension