আন্তর্জাতিক

পশ্চিম কানাডাজুড়ে দাবানল ও বন্যা

এক সপ্তাহ ধরে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে পশ্চিম কানাডায়। এবার সেই গরম আবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। কারণ কানাডার আলবার্টার কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়েছে এবং সঙ্গে তুষার গলে শুরু হয়েছে বন্যা।

গতকাল শুক্রবারের ১৩ হাজারের বেশি মানুষকে আলবার্টা থেকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। কারণ ৭৮টি এলাকায় আগুন জ্বলছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলোর মধ্যে রয়েছে উত্তরের লিটল রেড রিভার ক্রি নেশন। যেখানে ১ হাজার ৪৫৪ হেক্টর ফক্স লেক জুড়ে জ্বলছে আগুন। এতে ২০টি বাড়ি এবং থানা পুড়ে গেছে।

প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ১৪০কিমি (৮৭ মাইল) পশ্চিমে ড্রেটন ভ্যালির ৭ হাজার মানুষকেও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার গভীর রাতে। এই বছর আলবার্টাতে ৩৪৮টি দাবানলের ঘটনা ঘটে এবং ২৫ হাজার হেক্টর (৬২০০০ একর) এরও বেশি জমি পুড়ে যায়।
আলবার্টা ওয়াইল্ডফায়ারের তথ্য ইউনিটের ম্যানেজার ক্রিস্টি টাকার বলেন, ‘অতীতের যে কোনো সময়ের তুলনায় বছরের এই সময়ে দাবানলের ঘটনা বেশি ঘটল এবার। আগুন আরও বাড়ার সম্ভবনা রয়েছে। বেশি পরিমাণে বাতাস প্রবাহের কারণে দাবানল চরম আকার ধারণ করতে পারে। অগ্নিনির্বাপক কর্মীদের প্রস্তুত রাখা রয়েছে।’

এদিকে ব্রিটিশ কলাম্বিয়াতর নদীগুলোতে পানির পরিমান বেড়ে ঘরবাড়ি ভাসিয়ে দিয়েছে। শুরু হয়েছে বন্যা। ক্যাশে ক্রিক এবং গ্র্যান্ড ফর্কসসহ দক্ষিণের এলাকাজুড়ে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension