প্রধান খবর

পাকিস্তানে ইসলামপন্থীদের হিন্দু মন্দির অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে

পাকিস্তানে একটি মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন উগ্র ইসলামপন্থীরা। বুধবার দেশটির উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ এবং সাধারণ মানুষের সামনে ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানে মন্দিরে অগ্নিসংযোগের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একদল উগ্র ইসলামপন্থী একটি মন্দির ভাঙছে এবং পরে আগুন ধরিয়ে দেয়। হাতুড়ি, লাঠি দিয়ে মন্দিরটি ভেঙে ফেলতে স্থানীয় লোকজনের এক বিশাল সমাবেশ হয় সেখানে।

পাকিস্তানের সাংবাদিক মুবাশির জাইদি মন্দির ভাঙচুরের একটি ভিডিও টুইটারে শেয়ার করে করে লেখেন, ‘স্থানীয় আলেমদের নেতৃত্বে জনতা কেপির কারাক জেলায় হিন্দু মন্দির ধ্বংস করেছে।। হিন্দুরা মন্দিরটি প্রসারিত করার জন্য প্রশাসনের অনুমতি নিয়েছিল তবে স্থানীয় আলেমরা মন্দিরটি ধ্বংস করার জন্য এক জনসমাগমের ব্যবস্থা করেন। পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল।’

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল-জাজিরা থেকে জানায়, উগ্র ইসলামিক গোষ্ঠী ‘জমিয়ত উলেমায়ে ইসলাম পার্টির’ স্থানীয় কিছু নেতার উপস্থিতিতে মন্দির ভাঙচুর করা হয়। তাদের এই উগ্রতার কারণ হিসেবে জানা যায় যে স্থানীয় হিন্দুরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়ে মন্দিরটি সংস্কারের কাজে হাত দেয়। কিন্তু জমিয়তের নেতাদের এটা পছন্দ হয় নি। তাই তাদের উসকানিতে ১০০০ থেকে ১২০০ শো ধর্মীয় উগ্রপন্থীরা মন্দির ভাঙতে উদ্যত হয়। মুহূর্তের মধ্যে মন্দির ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা।

মুখ্যমন্ত্রী মহম্মদ খান জানান, ঘটনার দ্রুত রিপোর্ট প্রদানের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন তিনি। মন্দিরগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ ঘটনার প্রায় এক মাস আগে প্রধানমন্ত্রী ইমরান খান সংখ্যালঘু পাকিস্তানি হিন্দুদের উদ্দেশে জানায়, পুরনো মন্দিরের সংস্কার বা নির্মাণে দেশে কোনও বাধা নেই। মূলত সরকারের সেই ছাড়পত্র পেয়েই মন্দিরটির সংস্কারের কাজ শুরু হয়।

পাকিস্তানের মানবাধিকারকর্মী ইহতেশাম আফগান জানান, পাকিস্তানে সংখ্যালঘুদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়। তিনি এ ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension