
পাকিস্তানে করোনায় সর্বোচ্চ মৃত্যু
ভারতের পর এবার করোনায় মৃত্যুর রেকর্ড গড়ল প্রতিবেশী দেশ পাকিস্তান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। যা মহামারী শুরু পর থেকে এ পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু।
এরই মধ্য দিয়ে করোনায় পাকিস্তানে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৬ হাজার ৯৯৯ জনে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, প্রদেশগুলোর মধ্যে সর্বোচ্চ পাঞ্জাবে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও খায়বার পাখতুনখোয়াতে ৩৭ ও সিন্ধু প্রদেশে ১১ জনের মৃত্যু হয়।
এর আগে গত ২৪ ঘণ্টায় টানা করোনায় ২ হাজার ৬২৪ জনের মৃত্যু হয় ভারতে। টনা তৃতীয় দিন বিশ্বের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে ভারত। শনিবার ৩ লাখ ৪৬ হাজার জনের দেহে করোনা ধরা পড়ে।
এদিকে পাকিস্তানে বসবাসরত ভারত, শ্রীলংকা, সৌদি আরব, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নাগরিকদের দেশে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে ফ্লাইট বন্ধ থাকায় পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে।❐



