আন্তর্জাতিক

পাকিস্তানে টিকা না নিলে মোবাইল ফোনের সিম বন্ধ

পাকিস্তানের পাঞ্জাবে টিকা নিতে অস্বীকার করলে মোবাইল ফোনের সিম বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (১০ জুন) প্রদেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

মহামারী রোধে এছাড়াও সেখানে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১২ জুন থেকে সব প্রাপ্তবয়স্কের জন্য ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পাঞ্জাবের বিশেষায়িত স্বাস্থ্যসেবা বিভাগের মুখপাত্র সৈয়দ হাম্মাদ রেজা বলেন, করোনার টিকা না নিলে মোবাইল ফোনের সিম বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রদেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. ইয়াসমিন রশিদের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে বড় বড় মাজারের বাইরে ভ্রাম্যমান টিকাদান ক্যাম্প স্থাপনেরও কথা বলা হয়েছে। যেসব অঞ্চলের ২০ শতাংশ জনসংখ্যার টিকা নেওয়া হবে, সেখানকার ব্যবসাপাতি পুরোপুরি খুলে দেওয়া হবে।

টিকা নেওয়া ব্যক্তিরা প্রেক্ষাগৃহ ও রেস্তোরাঁয় যেতে পারবেন। বিয়ের অনুষ্ঠানের হলগুলোতেও তারা প্রবেশ করতে পারবেন। এইচআইভি/এইডস ও ক্যান্সার আক্রান্তরা টিকা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

ডা. ইয়াসমিন রশিদ বলেন, করোনার আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য কমে যেতে দেখেছি। মুখ্যমন্ত্রী উসমান বুজদারের নেতৃত্বে মহামারি নিয়ন্ত্রণে আমাদের সম্পদের কার্যকরভাবে ব্যবহারের চেষ্টা করছে সরকার।

টিকা না নিলে মোবাইল বন্ধ হবে, এমন সিদ্ধান্তে অনেক পাকিস্তানির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। লাহোরের বাসিন্দা গৃহকর্মী সাইমা বিবি বলেছেন, আমি যদি মোবাইল ব্যবহার করতে না পারি, তাহলে আমার জন্য কষ্ট হবে। কিন্তু আমি টিকার ব্যাপারে খুবই শঙ্কিত।

টিকা নেওয়া রাওয়ালপিন্ডির এক শিক্ষক ফারওয়া হুসেইন বলেছেন, টিকা নিতে আপনি কাউকে বাধ্য করতে পারেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension