যুক্তরাষ্ট্র

ইহুদি আইনপ্রণেতাদের পাল্টা জবাব ইলহান ওমরের

হামাস-তালেবানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের তুলনা করে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক দলের সহকর্মীদের তোপের মুখে পড়েছেন ইলহান ওমর। বক্তব্য পরিষ্কার করতে তার প্রতি এক ডজনের মতো ইহুদি আইনপ্রণেতা আহ্বান জানালেও তাদের প্রতি পাল্টা তীর ছুড়েছেন মিনেসোটার এই প্রতিনিধি পরিষদ সদস্য।-খবর বিবিসির

ইসরায়েলের সমালোচনা করে নিজ দলের আইনপ্রণেতাদের সঙ্গে এবারই প্রথম দ্বন্দ্বে জড়াননি তিনি। এর আগে ২০১৯ সালে আভাস দিয়েছিলেন যে ইসরায়েলকে আমেরিকানদের সমর্থনের পেছনে ব্যাপক অর্থ ঢালছেন ইসরায়েলপন্থীরা। এ মন্তব্যের পর তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে।

সোমবার (৭ জুন) এক টুইট পোস্টে ইলহান ওমর বলেন, আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আফগানিস্তান ও তালেবানের অচিন্তনীয় নৃশংসতা দেখেছি। আমাদেরও একই মাত্রায় মানবতাবিরোধী অপরাধের সব ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

প্রতিনিধি পরিষদের একটি কমিটিতে শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিনকে তার করা প্রশ্নের একটি ভিডিও শেয়ার দিয়েছিলেন তিনি।

এরপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে একই সারিতে হামাস-তালেবানকে রাখায় সহকর্মীদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

বুধবার (৯ জুন) নিউইয়র্কের ডেমোক্র্যাটদলীয় সদস্য জেরি নাডলারের নেতৃত্বে আইনপ্রণেতাদের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তালেবান ও হামাসের সঙ্গে তুলনা করা বিপথগামিতার মতোই অপরাধ। আইনশাসিত গণতন্ত্রের সঙ্গে ঘৃণ্য সন্ত্রাসবাদী সংস্থাগুলোর পার্থক্যকে উপেক্ষা করা কারো উদ্দেশ্যপ্রণোদিত যুক্তির সবচেয়ে কলঙ্কজনক দিক ও গভীর পক্ষপাতেরই আভাস দেয়।

তারা বলেন, এভাবে মিথ্যা তুলনার মাধ্যমে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে নিরাপত্তা দেওয়া হয়েছে।

তাদের এই বিবৃতিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন সোমালি-বংশোদ্ভূত সাবেক শরণার্থী থেকে বর্তমানে কংগ্রেস সদস্য ইলহান ওমর। এসব আইনপ্রণেতারা ইসলামবিদ্বেষের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

এক টুইটবার্তায় ইলহান বলেন, যখন আমাকে তাদের দরকার পড়ে, তখন ডাক দেন, কিন্তু বর্তমানে এক বিবৃতিতে আমাকে ডাক না দিয়ে এভাবে ব্যাখ্যা চাওয়া সত্যিই লজ্জাজনক।

এই মুসলিম আইনপ্রণেতা জানান, বিবৃতিতে ইসলামবিদ্বেষী মন্তব্য আপত্তিকর। অব্যাহত হয়রানির মাধ্যমে বিবৃতিতে স্বাক্ষরকারীরা আমাকে নীরব করিয়ে দিতে চাওয়া অসহনীয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension