প্রধান খবরভারত

পারিক্করের মৃত্যু বিজেপির প্রত্যেকের কাছে বড় ক্ষতি: স্মৃতি ইরানি

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। দীর্ঘ লড়াই শেষে আজ রবিবার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর প্রয়াণ বড়সড় ক্ষতি হিসাবেই মনে করছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিজেপি পরিবারের প্রত্যেকের কাছে বড় ক্ষতি। শুধু তিনিই নন, মনোহর পারিক্করের মৃত্যুর খবর তাঁর কাছে পৌঁছতেই কার্যত ভেঙে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়করি।

তিনি জানিয়েছেন, পার্টি সদস্যের বাইরেও একজন ভালো বন্ধু ছিলেন মনোহর। তিনি যে আর আমার সঙ্গে নেই তা ভেবেই আমি ব্যথিত। একই সঙ্গে মনোহর পারিক্করের মৃত্যু বিজেপিকে মারাত্মক ক্ষতির মুখে দাঁড় করাবে বলেই মনে করেন কেন্দ্রীয় এই মন্ত্রী।

প্রসঙ্গতম শনিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ রবিবার সন্ধেয় তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে গোয়ার মুখ্যমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করা হয়। এরপর থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। রাত আটটায় তাঁর মৃত্যুর খবর জানা যায়। পানাজিতে নজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গোয়ার মুখ্যমন্ত্রীর মৃত্যুর মিনিট দশেক পরেই ট্যুইট করেন তৃণমূল নেত্রী। তিনি লেখেন, “আচমকা চলে গেলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর মহাশয়। দীর্ঘদিন ধরেই তিনি শারিরিক ভাবে অসুস্থ ছিলেন। তাঁর পরিবার এবং অনুগামীদের সমাবেদনা।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension