বাংলাদেশ

পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা, ৩৭ জন তিন দিনের রিমান্ডে

রংপুর পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবার রহমান আসামিদের ৭ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পীরগঞ্জ আমলি আদালতে ৩৮ জন আসামিকে আদালতে তোলা হলে আদালতের বিচারক ফজলে এলাহী খান ৩৭ জনের রিমান্ড মঞ্জুর করেন। এক আসামির বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) শহিদুর রহমান।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের প্রায় ২৩টি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি পরিবার।

এ ঘটনায় মঙ্গলবার সকালে দুটি মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এতে ৪১ জনের নামসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।

আরেকটি মামলায় একজনকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে। মামলায় গ্রেফতার আসামি তার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, বুধবার রাতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক সুপথ হালদার এ ঘটনায় আরেকটি মামলা করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা নতুন মামলায় আসামি করা হয়েছে দুজনকে। আল আমিন ও উজ্জ্বল হাসান নামে ওই দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

ওই সূত্র জানায়, বুধবার দুই আসামি আল আমিন ও উজ্জ্বল হাসান ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, তারা দুইজনেই পরিতোষের ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবিটি স্ক্রিন শর্ট নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তার আগে মঙ্গলবার ১৬৪ ধারায় জবানবন্দিতে পরিতোষ রায় ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট দেওয়ার দায় স্বীকার করে। তারা এখন সবাই রংপুর কেন্দ্রীয় কারাগারে আছে। এরা নিজেদের দায় স্বীকার করায় আদালতে তাদের রিমান্ড আবেদন জানানো হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension