আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

পুতিনের ‘বান্ধবীর’ ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার অভিজাত নাগরিকদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এলিনা মারাতোভনা কাবায়েভার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর সিএনএনের।

ট্রেজারি বিভাগ বিবৃতিতে বলা হয়েছে, রুশ সরকারের কোনো সংস্থার নেতা, কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পরিষদের সদস্য হওয়ায় কাবায়েভার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সি এলিনার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে। তিনি রাশিয়ার নিম্নকক্ষ ‘দুমার’ সাবেক সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতোমধ্যে এলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এলিনা ছাড়া আরও বেশ কয়েকজন রুশ অভিজাত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে ট্রেজারি বিভাগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension