ভারত

পুলওয়ামার ৪০ শহিদের প্রত্যাঘাতে খতম ৩০০ জঙ্গি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পালটা জবাবে খতম শতাধিক জঙ্গি। ভারতীয় বায়ুসেনার অভিযানে প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গির প্রাণ গিয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় এক জৈইশ জঙ্গি। আত্মঘাতী জঙ্গি আদিলের আক্রমণে প্রাণ হারান ৪০ জন আধা সেনা জওয়ান। যা নিয়ে শোকে কাতর হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী।

সেই সময় থেকেই পালটা বদলা নেওয়ার দাবি ওঠে। পুলওয়ামার জঙ্গি হামলার বদলা কেন নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। লোকসভা নির্বাচনের আগে যুদ্ধের জিগির তুলে আসলে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে বলেও অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে।

এই অবস্থায় দাঁড়িয়ে শত্রু পাকিস্তানকে পালটা জবাব দিয়েছে ভারতের বায়ু সেনা। ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমানের সাহায্যে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালিয়েছে পাকিস্তানের মাটিতে। অধিকৃত কাশ্মীরের বালাকোট থেকে মুজফফরাবাদ সেক্টর পর্যন্ত জঙ্গিদের বহু ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।

আর এই হামলাতেই প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গির প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। এমনই খবর প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। সংবাদ সংস্থা এএনআই-এর পক্ষ থেকে জানানো হয় যে ১২টি যুদ্ধবিমানে করে এক হাজার কেজি বোমা বর্ষণ করা হয়েছে। এই বিপুল পরিমাণ বিস্ফোরক ব্যবহার করলে যে বড় অঘটন ঘটবে তা বলাই বাহুল্য।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই হামলার বিষয়ে ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এদিন সকালেই স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলের নেতারা এই অভিযান নিয়ে বাহবা দিয়েছেন বায়ুসেনাকে। ট্যুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও ভারতীয় বায়ুসেনার হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান আর্মির মেজর জেনারেল আসিফ ঘাফুর একটি টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় বায়ু সেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা চালিয়েছ৷ প্রথম অবস্থায় ভারতীয় বায়ু সেনা পুরো ব্যপারটা ধরতে পারেনি৷ ভারতীয় বায়ু সেনার বিমানগুলো ফিরে গেছে৷’’ এই বক্তব্যের পর আরও একটি টুইটে হামলায় গুঁড়িয়ে যাওয়া একাধিক জায়গার ছবি টুইট করেন পাকিস্তানের এই আর্মি জেনারেল৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension