বাংলাদেশ

পুলিশ-সশস্ত্র বাহিনী খালেদার পক্ষে হলে দেশ চলছে কিভাবে?

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ, সশস্ত্র বাহিনী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হলে দেশ চলছে কিভাবে? রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রসঙ্গত, শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে খালেদা জিয়া বলেছিলেন, বিএনপির কোনো ভয় নেই। বিএনপির সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, সশস্ত্র বাহিনী আছে। এ দেশের জনগণ আছে। দেশের বাইরে যারা আছেন, তারা আছেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচারক জানেন কী রায় দেবেন। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিলে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা ভাঙচুর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরার এক সম্পূরক প্রশ্নের জাবাবে তিনি বলেন, গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে থেকেই পুলিশের ওপর অতর্কিত হামলা করা হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সেদিন তারা অতর্কিত হামলা করে পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করে। সেদিনের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। সেদিন তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে পুলিশের দুটি রাইফেল ভেঙেছে, পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করেছে।

তিনি বলেন, যখন ঘটনাটি ঘটে ঠিক তখনই বিএনপি চেয়ারপারসন সেই রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। তার সামনের বহর থেকেই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। শনাক্ত করে তাদের সবাইকে আইনের মুখোমুখি করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension