প্রবাস

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি দম্পতির কারাদণ্ড

তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে সহায়তার পরিকল্পনার দায়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি শহিদুল গাফফার ও নাবিলা খানকে কারাদণ্ড দিয়েছে আদালত৷

ইউএস’র অ্যাটর্নি জেনিফার আরিবিটার উইলিয়ামস জানিয়েছেন, গত ৯ই সেপ্টেম্বর এ মামলার রায় প্রদান করেন ফিলাডেলফিয়ার ফেডারেল জজ জশুয়া ডি ওলসন।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, ৪০ বছর বয়সী শহীদুল গাফ্ফারকে ১৮ মাস এবং ৩৫ বছর বয়সী তার স্ত্রী নাবিলা খানকে দুই বছরের দণ্ড দিয়েছেন পেনসিলভেনিয়ার আদালত। এই দণ্ডভোগের পর তাদের আরও তিন বছর নজরদারিতে রাখা হবে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, আইএসে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের দুই ভাইকে ২০১৫ সালে সিরিয়ায় পাঠিয়েছেন এই দম্পতি।

এছাড়া নাবিলা খানের আরেক ভাই স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এই দম্পতির সঙ্গেই থাকতেন। তাকেও আইএসে যোগদানের জন্য উদ্বুদ্ধ করা হয়।

মামলার বিবরণে আরও জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে নাবিলা খানের ভাইয়েরা নিজেদের সামাজিক মাধ্যমের ছবি পরিবর্তন করে কালো পোশাকে আইএসের পতাকার সামনে দাঁড়ানো ছবি আপলোড করেন। এদের মধ্যে এক ভাই ২০১৯ সালের মার্চে সিরিয়ায় সন্ত্রাসবাদে লিপ্ত থাকা অবস্থায় গুলিতে মারা যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension