আন্তর্জাতিকপ্রধান খবর

প্যারিসে ভবনে আগুন, নিহত ৭

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় তিন দমকল কর্মীসহ আহত হয়েছেন কমপক্ষে আরো ২৮ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার রাতে প্যারিসের অভিজাত এলাকা ষোড়শ আহদিসমোর নয়তলা একটি ভবনে আগুন ধরে যায়। ভবনটির আট ও নয়তলায় আগুন লেগেছে বলে দমকল সূত্রে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই শুরু হয় আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা। ইতিমধ্যে বহু লোকজনকে ভবন থেকে বের করে আনা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকালেও প্রায় ২০০ দমকলকর্মী ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছেন বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension