আন্তর্জাতিকপ্রধান খবর

‘সৌদি যুবরাজ মিথ্যাবাদী’

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন মিথ্যাবাদী এবং সাংবাদিক জামাল খাশোগির হত্যা নিয়ে তিনি মিথ্যা বলছেন।

রোববার দেশটির সরকারি সংবাদ মাধ্যম টিআরটি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ওই সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সাংবাদিক খাশোগি হত্যার ঘটনায় সৌদি ভূমিকার কড়া সমালোচনা করেন। এ সময় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও মিথ্যাবাদী আখ্যা দেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সৌদি যুবরাজ ইস্তাম্বুল কনস্যুলেটে খাশোগির অবস্থান নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা ‘সম্পূর্ণ মিথ্যা’।

তিনি বলেন, খাশোগি খুনের পরিকল্পনায় ২২ জন জড়িত ছিল, যাদের ১৫ জনই ঘটনার দিন দুটি বিমানে করে ইস্তাম্বুল পৌঁছায়। পরে তারা ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করে খাশোগিকে হত্যা করে।

ওই সাক্ষাৎকারে খাশোগি হত্যাকাণ্ডে মার্কিন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এরদোয়ান।

তিনি বলেন, ‘এ রকম একটা ভয়াবহ ঘটনা নিয়ে আমেরিকার নীরবতার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। এমনকি দেশটির গোয়েন্দা সংস্থা সিআইকে আমরা এ সংক্রান্ত প্রমাণাদি সরবরাহ করার পরও তারা এ নিয়ে সোচ্চার হয়নি।’

প্রসঙ্গত, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে বিবাহ বিচ্ছেদের কাগজপত্র আনতে গিয়ে নিখোঁজ হন সাংবাদিক খাশোগি। পরে জানা যায়, ওইদিন কনস্যুলেটের অভ্যন্তরেই খাশোগিকে হত্যা করেছিলো সৌদি ঘাতক টিম।

এই সৌদি সাংবাদিক বরাবরই তার দেশের রাজতান্ত্রিক ব্যবস্থার তীব্র সমালোচনা করতেন। সৌদি সরকারের রোষের মুখে তিনি দেশে ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।

সাংবাদিক জামাল খাশোগি

সূত্র: আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension