ভারত

প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। দিল্লির লোদী রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হলো দেশটির ১৩তম রাষ্ট্রপতিকে।

এর মধ্য দিয়ে অবসান ঘটল পাঁচ দশক দিল্লিতে দাপিয়ে বেড়ানো এক বর্ণময় বাঙালি রাজনীতিবিদ প্রণব মুখার্জির যুগের।

চিকিৎসাধীন থাকাকালীন প্রণবের করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ রিপোর্ট এসেছিল। তাই দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোদী রোড মহাশ্মশান, সর্বত্রই কোভিড প্রোটোকল মেনে শেষকৃত্য করা হয়।

পিপিই কিট পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।পরিবারের অন্যরাও পিপিই কিট পরে শামিল হয়েছিলেন শেষকৃত্যে। এছাড়া কোভিড প্রোটোকল মেনে শ্মশানেও লোকসংখ্যা সীমিত রাখা হয়েছিল।

এর আগে দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রণবের মরদেহ নিয়ে যাওয়া হয় তার লোদী রোডের বাসভভনে। সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ শাসক বিরোধী সব দলের রাজনীতিকরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

তবে কোভিডের কারণে মৃতদেহ বাড়ির একটি ঘরে রাখা হয়। কিন্তু সেখানে কাউকে যেতে দেওয়া হয় নি। এর পরিবর্তে একটি বেদি তৈরি করে প্রণবের ছবি রাখা হয়। সেই ছবিতেই ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান সবাই।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সস্ত্রীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালসহ বহু নেতা-মন্ত্রী ও সাধারণ মানুষ।

বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জী। প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার (৩১ আগস্ট) তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। এই সাত দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বাংলাদেশও গেল ২ সেপ্টেম্বর বুধবার প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

আনন্দবাজার

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension