
প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার টুইটারে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের সিদ্ধান্ত জানান।
এতদিন দায়িত্ব পালনের জন্য এসপারকে ধন্যবাদ জানিয়ে তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করেছেন। মিলার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক ছিলেন।
ভোটের ফলাফলে পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র দুই মাস ১০ দিন বাকি রয়েছে। এর মধ্যেই মন্ত্রীকে বরখাস্ত করে নিজের ক্ষমতার জানান দিলেন ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন জানিয়েছে, মার্ক এসপার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। নানা বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী এসপারের মতানৈক্য চলছিল। কয়েক মাস আগে পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভ দমনে ট্রাম্প সেনা ব্যবহারের হুমকি দিলে তার সরাসরি বিরোধিতা করেছিলেন এসপার।❐
I am pleased to announce that Christopher C. Miller, the highly respected Director of the National Counterterrorism Center (unanimously confirmed by the Senate), will be Acting Secretary of Defense, effective immediately..
— Donald J. Trump (@realDonaldTrump) November 9, 2020



