প্রবাস

প্রতিহিংসার রায়ে বিশ্বব্যাপী জাতীয়তাবাদী শক্তি বিক্ষুব্ধ: নিউজার্সি স্টেট বিএনপি সাউথ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আটলান্টিক সিটি থেকে এবিএম নিউজ:-গত ১১ই অক্টোবর নিউজার্সী ষ্টেট বিএনপি অব সাউথের উদ্যোগে ২১ই আগষ্ট হামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোদ্ধে আদালতের মাধ্যমে যাবজজীবনের রায় ঘোষনায় স্থানীয় এক হোটেলে প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভার সভাপতিত্ত্ব করেন নিউজার্সি স্টেট বিএনপি সাউথের আহব্বায়ক জনাব ছৈয়দ মোহাম্মদ কাউছার এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জনাব রহমান বাবুল।নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের জনগনের অত্যন্ত প্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ায় তাদের তাৎক্ষনিক এই প্রতিবাদ সভার আয়োজন ।

তারা বলেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার উদ্দ্যেশে এই ফরমায়েসী রায়। হাজার চেষ্টা করলেও তারেক জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা যাবেনা। তারেক রহমানের জনপ্রিয়তা আজ ১৬ কোটি মানুষের মধ্যে পোছে গেছে। বাংলাদেশের আ ফ ম জনসাধারন খুব ভালভাবে জানে এই রায় আওয়ামীলীগের রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার একটি অপপ্রয়াস মাত্র।

নেতৃবৃন্দ আরও বলেন, একুশে আগস্টের ঘটনায় নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার হোক এটাই ছিল জাতির প্রত্যাশা। বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে এই রায় ব্যবহার করায় বিশ্বব্যাপী জাতীয়তাবাদী শক্তি বিক্ষুব্ধ, বলে তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এইচ রেজা, আবুল মনসুর, মোসাদ্দেকুল মাওলা, মোঃ আলী, ফূয়াদ, মোঃ ইয়াছিন, মিরাজ খান, সোহাগ করিম, মিজান, আলী হোসেন, মোঃ সেলিম, রানা কবির এবং গিয়াস উদ্দিন পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension