যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রায় কৃষ্ণাঙ্গ নারী

যুক্তরাষ্ট্রের মুদ্রায় প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ নারীর ছবি যুক্ত করা হয়েছে। সোমবার কবি ও মানবাধিকার কর্মী মায়া অ্যাঞ্জোলোর ছবিযুক্ত এই মুদ্রা অবমুক্ত করছে ইউএস মিন্ট।

২০১৪ সালে ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন মায়া অ্যাঞ্জোলো। তার কবিতা ও লেখালেখিতে বর্ণবাদের দুঃসহ অভিজ্ঞতা ও মানসিক চাপ কাটিয়ে ওঠার অভিজ্ঞতার কথা ব্যক্ত করা হয়েছে। তিনিই প্রথম নারী, যিনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিষেক অনুষ্ঠানে কবিতা পাঠ করেছিলেন।

ইউএস মিন্টের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউএস মিন্ট প্রথম মুদ্রাগুলো বাজারে ছাড়া শুরু করেছে।’ ২৫ সেন্টের মুদ্রাগুলোতে তার ছবি যুক্ত করা হয়েছে।

মিন্টের উপপরিচালক ভেনট্রিস গিবসব বলেছেন, ‘আমেরিকান নারী ও দেশের ইতিহাসে তাদের অবদানকে উৎসর্গ করে দেশের প্রচলিত মুদ্রায় তাদের উপস্থাপন করা আমার জন্য সম্মানের। এই ঐতিহাসিক মুদ্রা প্রকল্প…অর্জনের ব্যাপকতা ও গভীরতা প্রতিফলিত করার জন্য তৈরি করা হয়েছে। মায়া অ্যাঞ্জোলো এই মুদ্রা সিরিজের মধ্যে প্রথম এবং এতে অনুপ্রাণিত ও নৈতিক উন্নয়নের শব্দমালা ব্যবহার করা হয়েছে।’

২০২১ সালে‘আমেরিকান উইমেন কোয়ার্টার’ প্রকল্পের অংশ হিসাবে একজন নভোচারী, একজন উপজাতি প্রধান ও একজন অভিনেত্রীসহ অগ্রগামী পাঁচ নারীর ছবি সম্বলিত মুদ্রা বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension