বাংলাদেশরাজনীতি

স্বাধীনতার পূর্ণতা আসে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে : তোফায়েল

প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমরা স্বাধীনতার স্বাদ ততক্ষণ পর্যন্ত পাইনি, যতক্ষণ না বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। ১০ জানুয়ারি তিনি দেশে ফিরে আসার পর স্বাধীনতার পরিপূর্ণতা লাভ করেন বাংলার মানুষ।

সোমবার (১০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু মনে করতে পেরেছিলেন, পাকিস্তান সরকার বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারবে না। এ বাংলার মানুষকেই দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, স্বাধীনতার খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি পেয়েছিল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তিতে বিভিন্ন উদ্যোগের মধ্যে রিসার্চ অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ যত এগিয়ে যাবে, ততই বাংলাদেশের সব অর্জনে বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা বৃদ্ধি পাবে।

সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন মিশন প্রধানরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension