প্রধান খবরবাংলাদেশরাজনীতি

প্রথম দিনে বিএনপি ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ১২ নভেম্বর সোমবার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সকাল পোনে ১১টায় শুরু করে রাত ৮টা পর্যন্ত ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

মনোনয়ন ফরম বিক্রি শেষে রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর ঘোষণা করায়, আমরা আমাদের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার তারিখ দুইদিন বাড়িয়েছি।

তিনি বলেন, সোমবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার (১৩ নভেম্বর) একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার তারিখ ছিল। এছাড়া ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমার তারিখ ছিল। এটা বর্ধিত করে ১৫ ও ১৬ নভেম্বর পর্যন্ত করা হল।

প্রথম দিনে ১৩২৬টি ফরম বিক্রি করা হয়েছে। প্রথম দিন সকাল ১০টা ৪০ মিনিটে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত সাত ঘণ্টায় ১ হাজার ১৯৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক পৃথক বুথে মনোনয়ন ফরম দেয় দলটি। সন্ধ্যা পর্যন্ত রংপুর অঞ্চলে ৪৬টি, রাজশাহীতে ১১১, বরিশালে ৬৮, খুলনায় ১১৯, সিলেটে ৪৬, চট্টগ্রামে ৮৮, কুমিল্লায় ৫০ এবং ঢাকা-ময়মনসিংহ অঞ্চলে ৬৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension