প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ

রূপসী বাংলা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেন তিনি।

সম্প্রতি রিভা গাঙ্গুলী দাসকে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হর্ষবর্ধন শ্রিংলা।

প্রসঙ্গত, রিভা গাঙ্গুলি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনের তথ্য ও সাংস্কৃতিক বিভাগের প্রধান (কাউন্সিলর) ছিলেন। বাংলাদেশে দায়িত্ব পালনের সুবাদে গণমাধ্যম, সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে সুপরিচিত তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension