বাংলাদেশ

প্রশিক্ষণ নিতে ৫০ বিচারকের ভারতে যাওয়া বাতিল

ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেয় আইন মন্ত্রণালয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বাতিল করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) আইন ও বিচার বিভাগের উপ সচিব ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাককে অনুমতি দেয়া হয়। তবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্দেশনা মোতাবেক সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।

এর আগে গতকাল (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেয়া হয়েছিল। এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকারের বহন করার কথা ছিল।

আইন মন্ত্রণালয়ের এমন বিজ্ঞপ্তির পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে এ বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতেই ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করে আইন মন্ত্রণালয়। যদিও ভারতের সঙ্গে পুরনো এক চুক্তির আওতায় এই বিচারকদের প্রশিক্ষণ নিতে ভুপালে যাবার কথা ছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension