আন্তর্জাতিক

প্রসবের জন্য সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন মন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক: সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন মন্ত্রী। তাও আবার নিজের চিকিৎসার জন্য। চিকিৎসা বলটাও একটু ভুল হবে। কারণ ওই মন্ত্রী হাসপাতালে গিয়েছেন নিজের সন্তান প্রসবের জন্য।

চমকপ্রদ এই ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে। ওই দেশের নারী কল্যাণ মন্ত্রী জুলি অ্যানে গেন্টের সন্তান প্রসবের জন্য হাসপাতালে গিয়েছেন নিজে সাইকেল চালিয়ে। পরিবেশ দূষণ কমাতেই নাকি তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী জুলি।

দূষণ রুখতে খোদ মন্ত্রীর এই বার্তা নজর কেড়েছে। সর্বত্রই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জুলি অ্যানে গেন্টের। শুধুমাত্র দূষণ রোধ করা নয়, সাইকেল চালাতে তাঁর খুব ভালো লাগে বলেও জানিয়েছেন মন্ত্রী।

রবিবার তিনি নিজের বাড়ি থেকে এক কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে অকল্যান্ড সিটি হাসপাতালে যান জুলি অ্যানে গেন্টের। সঙ্গে তাঁর স্বামীও ছিলেন। সাইকেল নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গর্ভবতী জুলি লেখেন, “গাড়িতে পর্যাপ্ত জায়গা নেই বলেই যা আমরা সাইকেল চালাচ্ছি এমনটা নয়। সাইকেল চালালে আমার মন ভালো থাকে।” এই প্রথমবারের জন্য গর্ভবতী হয়েছে জুলি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension