যুক্তরাষ্ট্র

প্রাপ্তবয়স্কদের সাইটে যুক্ত সাবেক শিক্ষিকাদের পরিকল্পনা

প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সাইটে নিজেরা যুক্ত হয়েছিলেন। এমন একদল শিক্ষিকাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। এখন তারাই সেই বরখাস্ত আদেশের বিরুদ্ধে সংগঠিত হচ্ছেন। পরিকল্পনা নিয়েছেন এর প্রতিবাদে তারা ফটোশুট করবেন। এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।

এমন শিক্ষিকার মধ্যে আছেন সারাহ জুরি। তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ফোর্ট ওয়েইনির কাছে স্টারবেজ একাডেমিতে চাকরি করতেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছে তার রগরগে কিছু ছবি পাঠানো হয়। প্রাপ্তবয়স্কদের জন্য একটি সাইটে পোস্ট করেছিলেন তিনি ওইসব ছবি। এরপর স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। সারাহ একজন সিঙ্গেল মা। তিনি দু’দশক ধরে এমন শিক্ষাবিদদের একত্রিত করার চেষ্টা করছেন।

এ জন্য এডুকেটর আভা জেমস ওরফে ‘দ্য ডমি মমি’র সঙ্গে যোগাযোগ করেছেন। আভার প্রকৃত নাম ক্রিস্টিন ম্যাকডোনাল্ড। সারা এবং তিনি মিলে এখন পরিকল্পনা নিচ্ছেন আগামী মাসে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফটোশুট করবেন তারা। তাদের সঙ্গে যোগ দিতে পারেন কোর্টনি টিলিয়া এবং নিকোল মিশেল। শেষের এ দু’জনও সাবেক শিক্ষিকা। তবে প্রাপ্তবয়স্কদের জন্য বিক্রি করার জন্য বহু কন্টেন্ট তৈরি করেছেন তারা। এক্ষেত্রে সফলতাও পেয়েছেন।

ড. ফিল শোতে উপস্থিত হওয়ার পর এই গ্রুপটি একত্রিত হয়েছে। তারা যে প্রতিবাদস্বরূপ ফটোশুট করবেন তার নাম দেয়া হয়েছে ‘ব্যাক টু স্কুল’। এ বছরে সেপ্টেম্বরে এই ফটোশুটের পরিকল্পনা আছে তাদের। এ জন্য যুক্তরাষ্ট্রের লাস ভেগাকে একজন ফটোগ্রাফারের সহায়তা নেয়া হবে। সারা বলেছেন, আমরা সবাই যেহেতু মা, তাই এটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সবসময় তো মানুষ বলে, আমাদেরকে বেরিয়ে আসা উচিত। আমরা শুধু দেখাতে চাই আমাদের প্রজ্ঞা, সৌন্দর্য, স্পর্শকাতরতা এবং আবেদনময়ী নারী হিসেবে। এক্ষেত্রে অনেক নারী সহায়তা দিচ্ছেন। আমি এই ধারনাটাকে ভালবাসি। কারণ, নারীরা অন্য নারীকে বলিয়ান হতে সহায়তা করছেন। যদি আমি মাথা তুলে দাঁড়াতে পারি তাহলে অন্য নারীদেরও সাহায্য করতে পারি।

স্কুল থেকে বহিষ্কৃত অনেক নারীর সঙ্গে সারা এখন প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট তৈরি করে তা বিক্রি করেন। তার যুক্তি, আমাদেরকে বেঁচে থাকতে হয়। দিনশেষে যেসব সাংসারিক চাহিদা থাকে তা মেটাতে হয়। তবে এ বিষয়ে তিনি শিক্ষিকাদেরকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, অফিসের বাইরে, শ্রেণিকক্ষের বাইরে আমাদের সবার একটি জীবন আছে। যদি অন্যায় কিছু আপনি না করেন, তাহলে ভুল কিছু কেন করবেন? বিষয়টি প্রাইভেট। আমরা যেটা তৈরি করি তা প্রাপ্তবয়স্কদের জন্য। ব্যবসাটা তাদের সঙ্গে।

নতুন ফটোশুট করার পরিকল্পনা নিয়ে উদ্বেলিত সারা। তিনি বলেন, প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের কারণে আমাকে প্রচুর আক্রমণ করে কথা বলা হয়েছে। তবে আমি সব সময়ই নারীকে বলিয়ান হওয়ার ধারণা পোষণ করি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension