প্রধান খবরবাংলাদেশ

প্রার্থী যে দলেরই হোক, সমানভাবে দেখতে হবে: সিইসি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  নির্বাচনের মাঠে প্রার্থী দলীয় পরিচয় গুরুত্ব পাবে না। তিনি যে দলেরই হোক না কেন, তাকে সমানভাবে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। একাদশ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন।

সরকারি কর্মকর্তাদের সিইসি বলেন, একজন প্রার্থী যখন থেকে নির্বাচনের মাঠে যাবেন, তখন থেকে তার পরিচয় প্রার্থী। তখন আর দল বা ব্যক্তির কোনও পরিচয় নেই। তিনি শুধু একটি মার্কা বা প্রতীকের প্রতিনিধি। ফলে তিনি যেই হন না কেন, যে দলেরই হন না কেন তাকে অন্য সবার সঙ্গে সমানভাবে দেখতে হবে। কোনও পক্ষপাতিত্ব করা যাবে না। কেএম নুরুল হুদা বলেন, একজন প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে; তিনি যে দলেরই হোক না কেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এমন আশা ব্যক্ত করে সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রত্যাশা ছিল-দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমাদের সেই আশা পূরণ হয়েছে। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এতে কোনও সন্দেহ নেই। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে, বজায়ও থাকবে। এ সময় তিনি ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension